হিজরী দ্বিতীয় সহস্রাব্দের শুরুর সময়ে ইসলামের উপর হঠাৎ করেই ঘোর অমানিশা নেমে আসে। একক আধিপত্য আর নিছক খামখেয়ালি বশে সম্রাট আকবর ‘দীনে ইলাহী' নামে নতুন এক ধর্মব্যবস্থার প্রবর্তন করতে উঠেপড়ে লেগে যান। তার এই খামখেয়ালীর বিরুদ্ধে ঐশী হিম্মত নিয়ে বীরদর্পে রুখে দাঁড়ান ইমামে রব্বানী, মুজাদ্দিদে আলফে সানী রহ. । বিশাল এক রাষ্ট্রশক্তির বিরুদ্ধে একা একজন ইমামে রব্বানী তার সংগ্রাম এগিয়ে নিয়ে যান।
ইতিহাসের এই সংগ্রামী ধারা এগিয়ে যেতে থাকে যুগের পর যুগ ধরে। সুদীর্ঘ সময়ের মোঘল শাসন, এরপর বৃটিশ বেনিয়াদের জবরদখল করা শাসন, কোনো সময়ই ইসলামের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরাম নীরব হয়ে বসে থাকেননি। ইসলামী আদর্শ, মানবীয় মূল্যবোধ আর চিরায়ত ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরাম সংগ্রাম ও সাধনা এবং ত্যাগ ও কুরবানীর পরম পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। সময় ও সমাজের নাড়ে হাত রেখে উপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা গড়ে গেছেন একটি আলোকিত ইতিহাস ।
উলামায়ে_হিন্দ_কা_শান্দার_মাঝী মুসলিম উম্মাহকে ইতিহাসের সেই আলোকিত ভুবন দেখিয়ে গেছেন সায়্যিদ মুহাম্মাদ মিয়া তার কালজয়ী গ্রন্থ ‘উলামায়ে হিন্দ কা শানদার মাযী'তে।
প্রকাশনায়: শিবলী প্রকাশনী
মূল: মাওলানা সায়্যিদ মুহাম্মদ মিয়া
অনুবাদ: হাসান মুহাম্মাদ শরীফ
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪০
মুদ্রিত মুল্য : ২৫০০৳
৫০% ছাড়ে বিক্রয় মুল্য: ১২৫০৳ (ফিক্সড)
কাস্টমারদের রিভিউ সমূহ
শত শত মানুষের উপকার পাওয়ার রিভিউ আমাদের ফেসবুক পেইজে আছে। তার মধ্যে থেকে কিছু রিভিউ এখানে দেয়া হলঃ